গানের কথা ও সুর: ইকবাল মাহমুদ
Lyrics
আজকে মরলে কালকে দুইদিন
ছাড়তে হবে স্বজন সেইদিন
কেনো এতো মিছে টালবাহানা
ভেবে দেখো ওরে অবুঝ মনা
টাকার নেশায় ডুবে আছো
তুমি নিত্যদিন
লুটতরাজী বেইনসাফে
কাটছে তোমার দিন
কবরে কি পারবে নিতে
সম্পদ ও সোনা
আজরাইলতো আসবে হঠাৎ
শুনবেনা মানা
তাওবা করার সুযোগটুকু
তখন পাবেনা
থাকতে সময় করো আমল
তওবা ভুলনা
